ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান

স্বাধীনতা দিবসে ঢাকা- ভৈরব রুটে নতুন ট্রেন চালু

  • আপডেট সময় : ০১:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / 187
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্বাধীনতা দিবসে ঢাকা-ভৈরব বাজার রুটে নতুন ট্রেন চালু হয়েছে। আজ ভোর ৬.৪৫ মিনিটে কিশোরগঞ্জের ভৈরব বাজার জাংশন স্টেশন থেকে ‘নরসিংদী কমিউটার ট্রেন-১’ যাত্রা শুরু করে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের সহকারী যন্ত্র প্রকৌশলী রেজাউল ইসলাম, ট্র্যাফিক ইন্সপেক্টর (পরিবহন) পরিদর্শক শাহজাহান পাটোয়ারি প্রমুখ।

‘নরসিংদী কমিউটার ট্রেন-১’ আজ ভোর ৬.৪৫ মিনিটে ভৈরব বাজার জাংশন থেকে ঢাকা অভিমুখে যাত্রা করে সকাল সাড়ে ৯ টায় কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এসময় নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করেন।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এখন থেকে ‘নরসিংদী কমিউটার -১’ ট্রেনটি প্রতিদিন ভোর ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে সকাল ৯টা ৫ মিনিটে কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে। ‘নরসিংদী কমিউটার-৪’ সন্ধ্যা সাড়ে ৬টায় কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।

ট্রেন দুটি পথিমধ্যে দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গি, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে। কমিউটার ট্রেন দু’টির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে। ট্রেনে ১১টি বগি রয়েছে। এর মধ্যে মহিলাদের জন্য ১টি বগি সংরক্ষিত আছে। ট্রেনটিতে ৬৫২ টি সিট রয়েছে। তবে দাঁড়িয়ে দেড় হাজার যাত্রী ভ্রমণ করতে পারবেন। ট্রেনে নামাযের জন্য নির্ধারিত জায়গা ও ওযুর ব্যবস্থা রয়েছে।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বাসসকে বলেন, ভৈরব ও নরসিংদীবাসীর দীর্ঘ দিনের দাবি আজ পূরণ হলো। এই ট্রেন চালু হওয়ার পর এ অঞ্চলের মানুষ ঢাকায় দিনের কাজ শেষ করে সেদিনেই বাড়ি ফিরতে পারবেন। এছাড়া শহরে ব্যবসা বাণিজ্য ও স্থানীয় কৃষিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভৈরব বাজার জাংশন স্টেশন মাস্টার ইউসুফ জানান, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো। এখন ঢাকার সাথে যোগাযোগ আরো সহজ হলো।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বাধীনতা দিবসে ঢাকা- ভৈরব রুটে নতুন ট্রেন চালু

আপডেট সময় : ০১:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫