ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সামরিক সম্পর্ক জোরদারে লেফটেন্যান্ট জেনারেল ভওয়েলের বাংলাদেশ সফর

  • আপডেট সময় : ০৮:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করতে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক বিভাগের ডেপুটি কমান্ডিং জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি. ভওয়েল ২৪ থেকে ২৫ মার্চ বাংলাদেশ সফর করেন।

আজ মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সফর বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দৃঢ় অংশীদারিত্বের প্রতি মার্কিন সেনাবাহিনীর প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে, একই সাথে যৌথ নিরাপত্তা স্বার্থ এবং চলমান সহযোগিতার ওপর জোর দিয়েছে।

সফরকালে লেফটেন্যান্ট জেনারেল ভওয়েল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন।

উভয় পক্ষ বাংলাদেশের প্রাথমিক সামরিক চ্যালেঞ্জ এবং যেসব ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা দিতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেন।

এই সফরের একটি প্রধান লক্ষ্য ছিল ২০২৫ সালের গ্রীষ্মে অনুষ্ঠেয় সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ নিয়ে আলোচনা করা।

‘টাইগার লাইটনিং’ নামে বাংলাদেশ ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে এই যৌথ সামরিক মহড়ার লক্ষ্য হলো শান্তিরক্ষা প্রস্তুতি বৃদ্ধি করা এবং উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি করা।

আলোচনায় পারস্পরিক কার্যক্ষমতা ও সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনা উঠে আসে।

লেফটেন্যান্ট জেনারেল ভওয়েল বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে সুশৃঙ্খল সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন।

মার্কিন দূতাবাস জানায়, এই সফর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্কের ওপর জোর দেয়, যা আঞ্চলিক নিরাপত্তা এবং সহযোগিতার প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সামরিক সম্পর্ক জোরদারে লেফটেন্যান্ট জেনারেল ভওয়েলের বাংলাদেশ সফর

আপডেট সময় : ০৮:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫