ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের

দুই হাজারেরও বেশি পরিবারকে তারেক রহমানের ‘ঈদ উপহার’

  • আপডেট সময় : ১১:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • / 103
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিগত ফ্যাসিস্ট আমলে সারা দেশে আহত ও গুম-খুনের শিকার দুই হাজারেরও বেশি পরিবারকে ‘ঈদ উপহার’ দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে এই ‘ঈদ উপহার’ দেয়া হয়। বিগত ১০ বছর ধরে প্রতি রমজান মাসে এই ‘ঈদ উপহার’ দিয়ে আসছে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি।

এছাড়া এবারের রমজানে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝেও ‘ঈদ উপহার’ পৌঁছে দেওয়া হয়েছে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে। এবারের ঈদে সর্বোচ্চ সংখ্যক দুই হাজারের বেশি পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ‘ঈদ উপহার’ পৌঁছে দেয়া হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে এবং বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সারাদেশে এ ‘ঈদ উপহার’ দানে কাজে সহায়তা করেছেন। তারা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন মানবিক কাজগুলো বিগত সময়েও করেছেন, আগামীতেও এই ধারা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুই হাজারেরও বেশি পরিবারকে তারেক রহমানের ‘ঈদ উপহার’

আপডেট সময় : ১১:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫