ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের

প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০৯:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর বর্তমান অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটা দলের সাথে সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তাদের চিন্তাভাবনা পরিবর্তন করেছে। তারা এখন সব গুলো রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলছেন। চীন একটি সমৃদ্ধশালী দেশ। অর্থনৈতিক দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে চীন। বাংলাদেশে চীনের বিনিয়োগ অনেক বেশি। তারা কমিটমেন্ট করেছে আগামী দিনে তারা দেশে উৎপাদনে ও উন্নয়নে বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদের।

আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এসব বলেন তিনি।

ঈদের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবার ঠাকুরগাঁওয়ের ঈদ করার ইচ্ছা থাকলেও করতে পারিনি। গতকাল ঢাকায় ঈদের নামাজ আদায় করে আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছি। পরে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য প্রধান উপদেষ্টার কাছেও গিয়েছিলাম।

রাজনীতি বিষয়ে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তারা দেশের রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের জন্য সংক্ষার কমিশন গঠন করেছেন। সেই সংষ্কারের বিষয়গুলো আমরা যথাযথভাবে পর্যালোচনা, পর্যবেক্ষণসহ পরীক্ষা করেছি এবং আমরা দলের পক্ষ থেকে আমাদের মতামত দিয়েছি। এটা নিয়ে তারা আগামীতে আবার আমাদের সাথে বসবেন। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও এটা নিয়ে বসবেন। সরকার ৬টা কমিশন গঠন করেছে। আমরা আমাদের মতামত দিয়েছি।

এ ছাড়াও তিনি প্রধান উপদেষ্টার ভাষ্যমতে মতে চলতি বছরে নির্বাচন হবে বলেও আশা করছেন। এসময় জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৯:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫