ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার

গাজা-সমর্থিত বিক্ষোভে ভাঙচুরের অভিযোগে ৪৯ জনকে আটক করা হয়েছে

  • আপডেট সময় : ০৩:০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজার প্রতি সংহতি জানিয়ে গতকাল সোমবার দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালীন সময়ে সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। এই হামলা ও ভাঙচুর জননিরাপত্তা এবং আইনের শাসনের প্রতি চরম অবমাননা বলে সরকার উল্লেখ করেছে।

মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, এই পর্যন্ত এসব ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং ইতোমধ্যে দু’টি মামলা দায়ের করা হয়েছে। আরো তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে অতিরিক্ত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, দায়ীদের বিচারের আওতায় আনতে পুলিশ সোমবার রাতে অভিযানে নেমেছে এবং দোষীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি, আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভ চলাকালীন ধারণকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে যাতে আরো জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়। দোষীদের গ্রেফতারের আগ পর্যন্ত এই অভিযান চলতে থাকবে বলে জানানো হয়।

বিবৃতিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সরকার বলছে, ‘আমরা দেশের প্রতিটি নাগরিককে অনুরোধ করছি, আপনারা তদন্তে সহায়তা করুন, আমাদেরকে তথ্য প্রদানে এগিয়ে আসুন। আমরা যেন নিশ্চিত করতে পারি যে, যারা সমাজে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তারা কোনোভাবে যেন রেহাই না পায়।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজা-সমর্থিত বিক্ষোভে ভাঙচুরের অভিযোগে ৪৯ জনকে আটক করা হয়েছে

আপডেট সময় : ০৩:০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫