ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার

গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির আহ্বান ইউজিসি’র

  • আপডেট সময় : ০৯:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 113
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের শিক্ষার মানোন্নয়নের জন্য গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির ওপর গুরুত্ব দিতে শিক্ষক ও গবেষকদের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।

তিনি বলেন, মানসম্মত জার্নালে গবেষণার ফলাফল প্রকাশের উদ্যোগ নিতে শিক্ষক ও গবেষকদের পরামর্শ দেন তিনি। শিক্ষক ও গবেষকদের এ ক্ষেত্রে সহযোগিতা করতে ইউজিসি প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলে তিনি জানান।

‘শিক্ষা বিভাগীয় কর্মচারীর (শিক্ষক) অর্জিত পিএইচডি অভিসন্দর্ভ ও শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সামঞ্জস্য নিরূপণ’ শীর্ষক একাডেমিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ বুধবার ইউজিসিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ইউজিসি’র রিসার্চ গ্রান্টস এন্ড এওয়ার্ড ডিভিশনের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. দূর্গা রানী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম।

প্রফেসর মাছুমা হাবিব বলেন, ইউজিসি কর্তৃপক্ষ গবেষণাসমূহ ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। শিগগির গবেষণার একটি ডাটাবেজ তৈরি করা হবে। গবেষকরা এ থেকে নানাভাবে উপকৃত হবেন এবং গবেষণার পুনরাবৃত্তি রোধ করা যাবে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো-ভালো গবেষণা হচ্ছে। এসব গবেষণার মাধ্যমে দেশের উচ্চশিক্ষা এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।

ড. ফখরুল ইসলাম বলেন, পরিবর্তিত বাংলাদেশে স্কুল ও কলেজ শিক্ষকদের এসব গবেষণা ফলাফল জাতির কল্যাণ সত্যিই কাজে লাগবে। নতুন জ্ঞান তৈরিতে এসব গবেষণা অনবদ্য অবদান রাখবে। পিএইচডি ডিগ্রি অর্জনকারী এসব শিক্ষকদের অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে এমন কলেজে পদায়নে মাউশিকে ইউজিসি সুপারিশ করবে বলে তিনি জানান।

সেমিনারে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শামসুল আলম, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর মুহাম্মদ আসাদুজ্জামান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সাঈদ ফেরদৌস, ইআবি’র উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপ-উপাচার্য প্রফেসর ড. মো. বেলাল হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মাদ তৌফিকুল ইসলাম ও প্রফেসর ড. নেভিন ফরিদা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. খন্দকার শরীফুল ইসলাম, প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখ ও প্রফেসর মাহবুবা জাহান এবং শেকৃবি’র প্রফেসর ড. জসিম উদ্দিন বিষয় সংশ্লিষ্ট এক্সপার্ট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রিসার্চ গ্রান্টস এন্ড এওয়ার্ড ডিভিশনের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ ও উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিভিন্ন সরকারি স্কুল ও কলেজের ১২ জন শিক্ষকের পিএইচডি অভিসন্দর্ভ মূল্যায়নপূর্বক শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে অর্জিত ডিগ্রির সামঞ্জস্য নিরূপণে এই একাডেমিক সেমিনার আয়োজন করা হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির আহ্বান ইউজিসি’র

আপডেট সময় : ০৯:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫