ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময়

বাংলাদেশিদের ভিসা দিতে পররাষ্ট্র দফতরে বসনিয়া কনস্যুলার ক্যাম্পের আয়োজন

  • আপডেট সময় : ০৭:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / 152
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের জন্য বসনিয়া ও হার্জেগোভিনা দূতাবাস (নয়াদিল্লিতে অবস্থিত) আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিনব্যাপী কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত বসনিয়া ও হার্জেগোভিনার অনাবাসিক রাষ্ট্রদূত হারিস হরলে কনস্যুলার ক্যাম্পের উদ্বোধন ও পরিচালনা করেন। বাংলাদেশের জনগণের সাথে তাদের জনগণের সম্পর্ক জোরদারে বসনিয়া ও হার্জেগোভিনার অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন এই কনস্যুলার ক্যাম্প।

বসনিয়া ও হার্জেগোভিনা ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য প্রয়োজনীয় ভিসা সুবিধা প্রদানের লক্ষ্যে এই কনস্যুলার ক্যাম্পটি পরিচালনা করা হয়।

ক্যাম্প চলাকালে সরাসরি কনস্যুলার সহায়তা প্রদান করার পাশাপাশি নথিপত্র বৈধকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেয়া হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রচেষ্টা বাংলাদেশ এবং বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যে কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণ ও বন্ধুত্ব জোরদারের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশিদের ভিসা দিতে পররাষ্ট্র দফতরে বসনিয়া কনস্যুলার ক্যাম্পের আয়োজন

আপডেট সময় : ০৭:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫