ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

দল থেকে বাদ পড়লেন ড্যারেন ব্রাভো

  • আপডেট সময় : ০১:৪৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
  • / 224
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গায়ানায় অনুষ্ঠিতব্য পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)।

দলে জায়গা পাননি অভিজ্ঞ ব্যাটসম্যান ত্রিনিদাদের ড্যারেন ব্রাভো। বাদ পড়েছেন মার্লন স্যামুয়েলস ও ক্রেইগ ব্র্যাথওয়েট।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দিল্লি ডেয়ারডেভিলসের খেলবেন বিধায় দলে রাখা হয়নি অলরাউন্ডার ব্র্যাথওয়েট।

ক্রেইগের জায়গায় দলে নেয়া হয়েছে সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ ৯১ রান করা এভিন লুইসকে। কাইরন পাওয়েলের ওপেনিং জুটি হিসেবে খেলবেন তিনি।

ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ আটি দল ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। তবে বর্তমানে নয় নম্বরে থাকা ক্যারিবিয় দলটি আট নম্বরে থাকা পাকিস্তানের বিপক্ষে ভাল করে সরাসরি বিশ্বকাপ খেলার আশা করছে।

৭ এপ্রিলের ম্যাচ দিয়ে তিন ওয়ানডে সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান। গায়ানাতেই সিরিজের পরের দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১১ এপ্রিল। ওয়ানডে সিরিজ শেষে ২২ এপ্রিল থেকে ১৪ মে’র মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দল দু’টি।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: জেসন হোল্ডার (অধিনায়ক), জানাথন কার্টার, মিগুয়েল কামিন্স, শ্যানন গাব্রিয়েল, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মেদ, এ্যাশলে নার্স, কাইরন পাওয়েল, রোভম্যান পাওয়েল, চ্যাডউইক ওয়ালটন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দল থেকে বাদ পড়লেন ড্যারেন ব্রাভো

আপডেট সময় : ০১:৪৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭