ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের

সিরিয়ার আলেপ্পোতে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ নিহত ২: রাষ্ট্রীয় টিভি

  • আপডেট সময় : ১২:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 88
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সোমবার বোমা হামলায় দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর অন্তত একজন সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও তিনজন আহত হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। এই হামলার জন্য কুর্দি বাহিনীকে দায়ী করা হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

উত্তর ও উত্তর-পূর্ব সিরিয়ায় অবস্থিত আধা-স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসন এবং দামাস্কাসের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাজ্য-ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর কুর্দি সংখ্যাগরিষ্ঠ দুইটি এলাকায় বিস্ফোরক ড্রোন ব্যবহার করেছে। ওই এলাকা দুটি হচ্ছে শেখ মাকসুদ ও আশরাফিহ।

সংস্থাটি আরও জানায়, বিস্ফোরক ড্রোন ব্যবহার করায় ওই সব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং এলাকাটি সেনাবাহিনী ঘিরে রেখেছে।

গত বছর ডিসেম্বরে দেশটির সাবেক নেতা বাশার আল-আসাদের পতনের পর থেকে আলেপ্পো নতুন ইসলামপন্থী কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে।

তবে শেখ মাকসুদ ও আশরাফিহ এলাকাগুলো এখনো কুর্দিরা নিয়ন্ত্রন করছে। সেখানে কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর অধীনস্থ ইউনিটগুলো কর্তৃত্ব করছে।

সিরিয়ান নিউজ চ্যানেল এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ‘শেখ মাকসুদ এলাকার কাছে এসডিএফ-এর হামলায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত ও আরও তিনজন আহত হয়েছে।’

সিরিয়ান নিউজ চ্যানেল আরও জানিয়েছে, কুর্দি গোলাবর্ষণে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসডিএফ-এর ভারী মেশিনগান ও মর্টার হামলার কারণে ‘ডজনখানেক পরিবার’ শেখ মাকসুদ ও আশরাফিয়ে এলাকা থেকে পালিয়ে গেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, আহত বেশ কয়েকজনকে বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-গারিব ফেসবুকে শহরের বাসিন্দাদের ঘরে থাকার এবং ‘সংঘর্ষের অঞ্চল’ থেকে যতটা সম্ভব দূরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান।

এসডিএফ সরকারপন্থী বাহিনীকে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে, দামাস্কাসপন্থী গোষ্ঠীগুলো আলেপ্পোর কুর্দি এলাকা ঘিরে ফেলেছে এবং ‘ট্যাংক ব্যবহার করে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।’

তারা জানায়, এলাকাবাসীরা কুর্দিদের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী আসায়িশকে সহযোগিতা করতে অস্ত্র তুলে নিয়েছে, যাতে এলাকাগুলো রক্ষা করা যায়।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সোমবার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে কুর্দি বাহিনীর বোমা হামলায় সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর অন্তত একজন সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরিয়ার আলেপ্পোতে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ নিহত ২: রাষ্ট্রীয় টিভি

আপডেট সময় : ১২:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫