ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশে জুনিয়র অ্যাম্পিউটি ফুটবলের যাত্রা শুরু

  • আপডেট সময় : ০৮:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশে প্রতিবন্ধী তরুণরা ফুটবলের মাধ্যমে খুঁজে পাচ্ছে নতুন আশার আলো। দেশে অনেক মানুষ প্রতিদিন অঙ্গহানি, জন্মগত সমস্যা বা দূর্ঘটনাজনিত শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবনযাপন করেন। তাদের জন্য খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যমই নয় – বরং তাদের আত্মবিশ্বাস, পূনর্বাসন ও সামাজিক অনতর্ভুক্তির এক শক্তিশালী হাতিয়ার।

সে বিষয়গুলো বিশেষ গুরুত্ব বিবেচনা করে কাজ করে যাচ্ছে স্পোর্টস ফর হোপ এন্ড ইনডিপেনডেন্স (শি) এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। যৌথভাবে এই দুই প্রতিষ্ঠান আগামী ২৯ অক্টোবর বাংলাদেশে প্রথমবারের মতো জুনিয়র অ্যাম্পিউটি ফুটবল প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে।

এ উপলক্ষে সোমবার বিকালে পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম. মুনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পোর্টস ফর হোপ এন্ড ইনডিপেনডেন্সের সভাপতি শারমিন ফারহানা, সহ সভাপতি মাহবুবা পান্না, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ম্যানেজার সুভাষ সিনহা, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অফ বাংলাদেশ’র মহাসচিব ড. মারুফ আহমেদ, কোষাধ্যক্ষ আসিফুল হাসান মাসুদ, স্পোর্টস ফর হোপ এন্ড ইনডিপেনডেন্স এর হেড অব স্পোর্টস ফর ডেভলপমেন্ট পাপ্পু লাল মদক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৫ অক্টোবর থেকে পাচঁ দিনব্যাপী একটি প্রশিক্ষন ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৯ অক্টোবর বুধবার জাতীয় সংসদ ভবনস্থ আসাদ গেট সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে সমাপনী দিনে বাছাইয়ের পর ছেলে ও মেয়েদের নিয়ে গঠিত দুটি দল নিয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবারের আয়োজনে ১২-১৮ বছর বয়সী এবং ২৪ বছরের নিচে চারজনসহ মোট ২৮ জন খেলোয়াড় প্রশিক্ষণ নিচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে জুনিয়র অ্যাম্পিউটি ফুটবলের যাত্রা শুরু

আপডেট সময় : ০৮:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫