ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন আসামির যাবজ্জীবন

  • আপডেট সময় : ০৭:২৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 19
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের দাযে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আ ন ম ইলিয়াস এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জামালপুরের কটারবাড়ী গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে আব্দুর রহিম (৪৫) ময়মনসিংহের কামারিয়া গ্রামের মৃত মোকছেদের ছেলে শফিকুল ইসলাম শফি (৪৭) এবং একই এলাকার ময়েজ উদ্দিনের ছেলে শামসুল হক (৩৫)

এ ছাড়া প্রধান আসামি আব্দুর রহিমকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অপর দুই আসামি শফিকুল ইসলাম শফি এবং শামসুল হককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে দুই বছরের বিনাশ্রম কারাদ- দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ সরকারি কৌঁসুলি মো. ওমরাও খান দিপু জানান, বিগত ২০২৩ সালের ২২ জুন বিয়ের পাত্রী দেখানোর প্রলোভনে ভুক্তভোগীকে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুরের দোখলা বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রথমে এক আসামি এবং পরে অপর দুই আসামি সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় মধুপুর থানায় মামলা করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন আসামির যাবজ্জীবন

আপডেট সময় : ০৭:২৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬