ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ

ফাজিলপুর সাউথইস্ট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা রুহুল আমিনের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট সময় : ১১:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 67
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের সাউথইস্ট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রুহুল আমিন কন্ট্রাক্টরের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২১জুলাই) দুপুরে সাউথইস্ট ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল হোসেন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের হিতৈষী সদস্য ও ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান সিরাজী। কৃষিশিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাজিলপুর সিদ্দিক এ আকবর (রহ.) ইসলামিয়া মাদ্রাসার পরিচালক ও ফেনী জেলা ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা নুরুল আমিন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য গিয়াস উদ্দিন, সাবেক পরিচালনা পর্ষদের সদস্য মো. মুসা এবং সমাজকর্মী মো. শাহজাহান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আইনুল হক বুলবুল, প্রাক্তন শিক্ষার্থী মুরাদ সিদ্দিকীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।

স্মরণসভায় বক্তারা মরহুম রুহুল আমিন কন্ট্রাক্টরের শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং সাউথইস্ট ডিগ্রি কলেজ প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফাজিলপুর সাউথইস্ট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা রুহুল আমিনের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় : ১১:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬