ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট নিয়ে রোমাঞ্চিত তাসকিন জুলাই মাসে সেরার দৌড়ে তানজিদ পুলিশ প্রধানকে প্রাণনাশের হুমকির অভিযোগে রাজাপক্ষের দলীয় নেতাকে গ্রেফতার ধানমন্ডিতে দুই প্রাইভেটকারের ওপর উপড়ে পড়ল গাছ সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান পাস করেনি অনেকেই, একাদশে খালি থাকবে ১৩ লাখ আসন ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় ফলাফল, জিপিএ-৫ পেয়েছে ৯৮.২২ ভাগ শিক্ষার্থী সরকার তিন লাখ টাকার মধ্যে অভিবাসন ব্যয় কমিয়ে আনার চেষ্টা করছে : শামা ওবায়েদ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী

অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান

  • আপডেট সময় : ১১:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অর্থনৈতিক অঞ্চলগুলোতে নতুন বিনিয়োগ বাড়াতে অবকাঠামোগত ও নীতিগত প্রতিবন্ধকতা দূর করে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছে বিজিএমইএ ও বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া)।

আজ সোমবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠন দুটির মধ্যে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় বেজিয়ার সভাপতি এম এ জব্বার এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ সংগঠনের নেতৃত্ব দেন।

সভায় পাঁচটি সরকারি অর্থনৈতিক অঞ্চলে বরাদ্দ দেওয়া প্লটের বর্তমান অগ্রগতি, গ্যাস ও শিল্পপানির সংকট, সার্ভিস চার্জ, ভ্যাট, নগদ প্রণোদনা এবং প্রচ্ছন্ন রপ্তানির প্রশাসনিক জটিলতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিনিয়োগকারীদের জন্য নিরবচ্ছিন্ন ইউটিলিটি নিশ্চিত না হওয়া পর্যন্ত সার্ভিস চার্জ মওকুফ, লিজ ট্যারিফের ওপর ভ্যাট প্রত্যাহার, ৯৯ বছরের লিজের মিউটেশন ব্যাংকযোগ্য করা এবং ওয়ান-স্টপ সার্ভিস কার্যকর করার দাবি জানানো হয়।

এ ছাড়া অর্থনৈতিক অঞ্চলে টেকসই শিল্পায়ন ও পারস্পরিক সমন্বয় জোরদারে বেজিয়ার পরিচালনা বোর্ডে বিজিএমইএর প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন এম এ জব্বার।

বিজিএমইএ সভাপতি এ প্রস্তাবে সম্মতি জানিয়ে দ্রুত প্রতিনিধি মনোনয়নের আশ্বাস দেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান

আপডেট সময় : ১১:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬