ঢাকা ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফুলগাজীতে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

  • আপডেট সময় : ০৮:৫৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 6
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর ফুলগাজী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে সোনাপুর বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান চালায়। মনতলা কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে শাড়ি, জিলেট ব্লেড, চকলেট, ললিপপ ও বাজি উদ্ধার করা হয়, যা সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে মাত্র ১০০ গজ দূরে পরিত্যক্ত অবস্থায় ছিল।

জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৯২০ টাকা বলে জানিয়েছে বিজিবি। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন। আন্তঃসীমান্ত অপরাধ দমন ও সীমান্ত সুরক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ফুলগাজীতে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

আপডেট সময় : ০৮:৫৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬