ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কুমিল্লায় কিশোরী নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার চালক সুমন

  • আপডেট সময় : ১০:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লালমাই উপজেলায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া বিস্তারিত তথ্য তুলে ধরেন। অটোরিকশাচালক সুমনই তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী গত ৮ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে ফিরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার তিশা কাউন্টারে নামে। সেখান থেকে নগরের রেইসকোর্স এলাকার নিজের ভাড়া বাসায় যাওয়ার জন্য সে সুমন নামের ওই অটোরিকশাচালককে ৩০০ টাকায় ভাড়া করে। পথিমধ্যে চালক সুমনকে দিয়ে কিশোরী কিছু খাবারও কেনায়। তবে চালক তাকে বাসায় না পৌঁছে চাঁদপুর সড়কের দিকে নিয়ে যায় এবং লাকসামের বিজরা বাজার হয়ে লালমাইয়ের জগতপুর এলাকায় পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা ধরে ঘুরানোর পর জগতপুর এলাকায় অটোরিকশা থামিয়ে দিলে কিশোরী বিষয়টি বুঝতে পেরে আতঙ্কিত হয়ে পড়ে এবং গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা চালায়।

অভিযোগ রয়েছে, এই সুযোগে সুমন কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায় এবং একপর্যায়ে গামছা দিয়ে গলায় পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে। ধস্তাধস্তির একপর্যায়ে কিশোরী অচেতন হয়ে পড়লে তাকে ধানক্ষেতে নিয়ে গিয়ে মাথায় পা চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করে সুমন। হত্যার পর কিশোরীর ব্যাগ থেকে আইফোনটি নিয়ে ব্যাগটি ধানক্ষেতেই ফেলে রেখে সে পালিয়ে যায়। পরে সুমন কাচিকাটা মসজিদের সামনের পুকুরে গোসল করে আরেকটি অটোরিকশা যোগে বাখরাবাদ এলাকায় যায় এবং আইফোনটি একটি ঝোপের মধ্যে লুকিয়ে রাখে। সেখানে একটি পুকুরপাড়ের ঝোপে আইফোনটি লুকিয়ে রেখে চট্টগ্রামে চলে যান।

গ্রেপ্তার সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বাখরাবাদ এলাকা থেকে কিশোরীর সেই ব্যবহৃত আইফোনটি উদ্ধার করেছে। এর আগে ৮ অক্টোবর কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে জগতপুর গ্রামের ধানক্ষেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। পুলিশের ভাষ্যমতে, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর শুক্রবার চট্টগ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের বিষয়টি স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় কিশোরী নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার চালক সুমন

আপডেট সময় : ১০:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬