ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্গাপূজায় যাত্রীসেবা বাড়াতে ৩ জোড়া বিশেষ ট্রেন চালু পাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ সম্পদ সংক্রান্ত ঘটনায় ষড়যন্ত্র: আটক মালদ্বীপের দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সামনে দ্বিমুখী বড় চ্যালেঞ্জ টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন হুতিদের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি আরবের দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ: পুলিশের বাধা ভেঙে আটক সিজেপি নেতারা জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির তীব্র নিন্দা জানাল অক্সিজেন ত্রুটি: মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট থেকে ৭৮ যাত্রী বাদ ইরানের সক্ষমতা ও স্থায়িত্ব বুঝতে ভুল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

দুর্গাপূজায় যাত্রীসেবা বাড়াতে ৩ জোড়া বিশেষ ট্রেন চালু

  • আপডেট সময় : ০১:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্গাপূজার ছুটিতে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনিসুর রহমান জানান, এই সময়ে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে তিন জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। এর মধ্যে ২০ অক্টোবর চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে ‘ঢাকা স্পেশাল-৩’ এবং ২৪ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ‘চট্টগ্রাম স্পেশাল-৪’। এছাড়া ঢাকা-কক্সবাজার রুটে ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলাচল করবে ‘টুরিস্ট স্পেশাল-১ ও ২’ ট্রেনগুলো।

অতিরিক্ত যাত্রীদের টিকিট নিশ্চিত করতে ও সেবা বাড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ বেশ কিছু বাড়তি পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ট্রেনের সঙ্গে অতিরিক্ত কোচ সংযোজন, রেললাইন ও গুরুত্বপূর্ণ সেতুর নিরাপত্তা জোরদার করা এবং বিভিন্ন স্টেশনে নজরদারি বৃদ্ধি করা।

যাত্রী চাহিদার কথা বিবেচনা করে রেলওয়ে পূর্বাঞ্চলের ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটির ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। একইসাথে পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি ট্রেনের সাপ্তাহিক বিরতিও বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯ অক্টোবরের ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ও ‘রূপসী বাংলা এক্সপ্রেস’, ২০ অক্টোবরের ‘পদ্মা এক্সপ্রেস’ এবং ২৪ অক্টোবরের ‘মধুমতি এক্সপ্রেস’। এসব সিদ্ধান্তের ফলে পূজার ছুটিতে ট্রেন ভ্রমণে যাত্রীদের ভোগান্তি অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

দুর্গাপূজায় যাত্রীসেবা বাড়াতে ৩ জোড়া বিশেষ ট্রেন চালু

আপডেট সময় : ০১:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬