ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা অতীতে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন এবং দেশের শত শত নাগরিকের মৃত্যুর জন্য দায়ী, তাদের কোনো ধরণের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুযোগ দেওয়া হবে না।

রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শক্তির অপপ্রয়াস নতুন কিছু নয়। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা চালাচ্ছে। তবে সরকার সতর্ক রয়েছে এবং এমন কোনো অপশক্তি বা পলাতক অপরাধীকে দেশে নৈরাজ্য তৈরির সুযোগ দেওয়া হবে না।

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের কাছে একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকার তার অবস্থানে অটল রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

সালাহউদ্দিন আহমদ আরও যোগ করেন, যারা দেশের জনগণকে হত্যার সঙ্গে জড়িত এবং যারা পালানোর পথ বেছে নিয়েছেন, তাদের কোনো অশুভ তৎপরতা বাংলাদেশে আর বরদাস্ত করা হবে না। সরকারের পক্ষ থেকে দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সব ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬