সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর
- আপডেট সময় : ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 1
দীর্ঘ টানা ছুটি কাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি মাদরাসাগুলোতে আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। গত ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই দীর্ঘ ছুটির ধারাবাহিকতায় শিক্ষক ও শিক্ষার্থীরা টানা ১০ দিনের ছুটি উপভোগ করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং সরকারের নির্বাহী আদেশে ঘোষিত বিভিন্ন ছুটির সমন্বয় করে এই সময়সূচি নির্ধারিত হয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত হয়ে এই বিরতি দীর্ঘ হয়। ২২ অক্টোবর সরকারি ছুটি শেষ হলেও পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবরের লক্ষ্মীপূজার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। ২২ অক্টোবর ঘোষিত ছুটি শেষ হলেও ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
অন্যদিকে, সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ছুটির ব্যাপ্তি আরও কিছু দিন থাকছে। বার্ষিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজার সমন্বয়ে কলেজগুলোতে ছুটি শুরু হয় গত ১৮ অক্টোবর, যা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে। এর পরের দুই দিন অর্থাৎ ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে, ১ নভেম্বর রবিবার থেকে কলেজগুলোতে পুরোদমে ক্লাস শুরু হবে।
























