ঢাকা ০১:০২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ সোমবার ডলারের দর ১২৪ টাকা ৩০ পয়সা শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিরতা বরদাস্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানের চার শর্ত মেনে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল মধ্যবর্তী নির্বাচনে ভোট টানতে ইসলামবিদ্বেষ ও ষড়যন্ত্রের আশ্রয় ট্রাম্পের প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, বন্দরে ২ নম্বর সংকেত গাজীপুরে শ্রম অসন্তোষ: মোতায়েন ১০ প্লাটুন বিজিবি, মাঠে ২১ ম্যাজিস্ট্রেট প্রথম বর্ষপূর্তিতে সান ফুকুওক এয়ারওয়েজের বড় মাইলফলক এনসিএলে মেহরবের সেঞ্চুরি ও আরাফাতের ৬ উইকেটের সাফল্য বেতন বকেয়া রেখেই খুলনায় ৩০ কর্মীকে অব্যাহতি খুলনায় বকেয়া নিয়ে বিরোধে তাঁতী দল নেতাকে হামলা ও মৃত্যু

শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিরতা বরদাস্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ১২:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রমিক আন্দোলনের নাম করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাকশিল্পের মালিকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, কিছু পতিত শক্তির দোসর এখানে রয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি রাস্তায় আন্দোলনের নামে যে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে, তাতে সাধারণ কোনো শ্রমিক জড়িত ছিলেন না। মূলত একটি স্বার্থান্বেষী মহল ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। সীমান্তের ওপার থেকে আসা ইশারা ও নির্দেশনায় দেশকে অস্থিতিশীল করার এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। যারা আইন অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি সাফ জানিয়ে দেন।

এসময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ‘ডিসেম্বর-ডিসেম্বর’ নিয়ে চলা বিভিন্ন আলোচনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস এবং এ মাসে অনেক সরকারি কর্মসূচি রয়েছে। পলাতক আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা ডিসেম্বর মাসকে কেন্দ্র করে তাদের অনুসারীদের চাঙা করার অপচেষ্টা করছেন। তারা দেশে ফেরার জন্য প্ররোচনা তৈরি করছেন, কিন্তু তাদের জন্য দরজা খোলা রয়েছে; তারা চাইলে আজই দেশে ফিরে আসতে পারেন।

সালাহউদ্দিন আহমদ আরও যোগ করেন, পলাতক দণ্ডপ্রাপ্ত বা অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানানো হয়েছে। তারা ফিরে এলে দেশের প্রচলিত আইন অনুযায়ীই তাদের বিচার ও সুবিচার নিশ্চিত করা হবে। এই ডিসেম্বর-ডিসেম্বর বলে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই বলে তিনি পুনরায় উল্লেখ করেন। কোনো পলাতক দন্ডপ্রাপ্ত আসামি যদি চায় তাহলে অতিশীঘ্রই যেন প্রত্যাবর্তন করে। তারা যদি চায় আজকেই এন্ট্রি নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিরতা বরদাস্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১২:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬