ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির ইসরায়েলের সাথে ৮ হাজার কোটির প্রতিরক্ষা চুক্তিতে ভারত কেন আন্দোলনে পোশাকশ্রমিকরা, কী তাদের প্রধান দাবি? বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ: চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে চতুর্থ দিনেও শ্রমিকদের বিক্ষোভ ঘূর্ণিঝড় ‘মুরাসু’: চেন্নাইয়ে ১১ ফ্লাইট বাতিল, জারি সতর্কতা রাজবাড়ীতে মানবপাচারের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দক্ষ জনশক্তি গড়ায় প্রযুক্তিশিক্ষার ওপর জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ: চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

  • আপডেট সময় : ০৫:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 8
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়কে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকেই এই টার্মিনাল থেকে সব রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

চরকাউয়া বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাড়িয়া, হলতা ও সিদ্দিক বাজার রুটে প্রতিদিন প্রায় ৭০টি বাস যাত্রী পরিবহন করে। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ রুটের হাজার হাজার যাত্রী তীব্র ভোগান্তিতে পড়েছেন। অনেকেই জরুরি প্রয়োজনে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হয়ে মোটরসাইকেল কিংবা রিকশায় অতিরিক্ত ভাড়া গুনছেন। সোহরাব হাওলাদার নামের এক যাত্রী জানান, বরিশাল থেকে নেহালগঞ্জ যেতে বাস না পাওয়ায় তাকে বিকল্প পথে যেতে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। একইভাবে আমেনা খাতুন নামের আরেক যাত্রী বলেন, জরুরি কাজে বের হয়ে টার্মিনালে এসে বাস বন্ধ দেখে চরম বিপাকে পড়েছেন তিনি।

বাস মালিক ও শ্রমিক নেতাদের অভিযোগ, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। গত রোববার থেকে থ্রি-হুইলারের চালকদের সঙ্গে তাদের বিরোধ তীব্র আকার ধারণ করে। বাস মালিকদের দাবি, অটোরিকশাগুলো বাসের সঙ্গে পাল্লা দিয়ে চালানোর কারণে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তাই অননুমোদিত এসব যান দ্রুত সড়ক থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এদিকে বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার জানিয়েছেন, সোমবার সকাল থেকে বাস চালানোর চেষ্টা করা হলেও থ্রি-হুইলার ও অটোরিকশা চালকরা তাদের বাধা দিচ্ছেন। এমন পরিস্থিতিতে সৃষ্ট সংকট নিরসনে দ্রুত প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ: চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

আপডেট সময় : ০৫:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬