ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে সহায়তার চাল বিতরণ দুই দফায় ৬ হাজার ৫৯৮ টাকা বাড়ল সোনার দাম বয়সের ভারে নুয়ে বৃদ্ধ বারেকের সংসার চলে শাপলা বিক্রির আয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটিক পার্টি ইরানের স্পিকার |: যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ পোশাকশ্রমিকদের নতুন বেতন বাস্তবায়ন জানুয়ারিতে, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে কাঠামো প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধিদলের সৌজন্য বৈঠক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রিপাবলিকানদের পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানদের হটিয়ে ডেমোক্র্যাটদের বড় জয়

দুই দফায় ৬ হাজার ৫৯৮ টাকা বাড়ল সোনার দাম

  • আপডেট সময় : ০৩:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 10
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে আবারও সোনার দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্যবৃদ্ধির কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। চলতি নভেম্বর মাসের শুরু থেকে টানা দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে মোট ৬ হাজার ৫৯৮ টাকা। টানা দুই দফায় ৬৫৯৮ টাকা বাড়ানো হয়েছে সোনার দাম।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী, বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাজুস ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এর আগে গত সোমবার (২ নভেম্বর) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। অবশ্য তার আগে ৩১ অক্টোবর ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমানোর ঘোষণা এসেছিল। সেদিন ভরিতে ৩২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। এর আগে গত ৩১ অক্টোবর দাম কমানো হয়েছিল ভরিতে ১৬৩৩ টাকা।

নতুন এই দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায় বিক্রি হবে। অলঙ্কারের ডিজাইনভেদে এর সঙ্গে মজুরি প্রযোজ্য হবে। বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়ার সুযোগ নেই। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত বাজুস দেশের বাজারে মোট ১৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার বাড়ানো ও ২৯ বার কমানোর ঘটনা ঘটেছিল।

নিউজটি শেয়ার করুন

দুই দফায় ৬ হাজার ৫৯৮ টাকা বাড়ল সোনার দাম

আপডেট সময় : ০৩:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬