ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ব্যানার পুড়িয়ে বিক্ষোভ ইরানিদের মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো হবে: প্রধানমন্ত্রী সাইফের সঙ্গেও কথা বলেন না কারিনা, রাত ১০টার পর স্বাভাবিক ছন্দে ফিরছে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নারী ইউটিউব দেখে জাল নোটের কারখানা গড়ে আটক চার সম্পদ ও ক্ষমতার অপব্যবহার নিয়ে শেখ সাদীর জীবনদর্শন খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী: থাকছে বিশেষ কর্মসূচি নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে কর্মকৌশল পরিবর্তনের আহ্বান রিপাবলিকানদের মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ

সাইফের সঙ্গেও কথা বলেন না কারিনা, রাত ১০টার পর

  • আপডেট সময় : ০১:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ১৬ বছর পর জনপ্রিয় টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে একসঙ্গে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বলিউড তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। আলোচনার এক পর্যায়ে তাদের ব্যক্তিগত জীবনের নানা মজার ও অজানা দিক উঠে আসে। সেখানে সাইফ জানান, রাত ১০টার পর কারিনা আর কারও সঙ্গেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, এমনকি বিছানায় যাওয়ার পর তিনিও এর ব্যতিক্রম নন। তার এ মন্তব্যে হাসিতে ফেটে পড়েন করণ ও সাইফ।

সাইফ আলি খান তার অভিজ্ঞতার কথা বর্ণনা করে জানান, বিষয়টি বুঝতে তার বেশ কয়েক বছর সময় লেগেছে। শুরুতে কারিনা রাত ১০টার পর চুপ হয়ে গেলে তিনি মনে করতেন, হয়তো স্ত্রী কোনো কারণে মন খারাপ করে আছেন কিংবা তার কোনো ভুল হয়েছে। সে সময় বিষয়টি কারিনা তাকে কখনও স্পষ্ট করে বলেননি বলেও জানান সাইফ। পরে অবশ্য তিনি বুঝতে পেরেছেন যে, এটি মূলত কারিনার নিজের জন্য একান্ত ব্যক্তিগত সময় বা ‘মি টাইম’। সে কখনো আমাকে বিষয়টি বলেনি।’। সঞ্চালক করণ জোহর কারিনার স্বতঃস্ফূর্ত ও বিনোদনপ্রিয় স্বভাব নিয়ে কথা বলছিলেন।

কারিনা বিষয়টিকে মজার ছলে সমর্থন করে বলেন, সারাদিনের সমস্ত কাজের চাপ সামলে রাতের এই সময়টুকু তিনি নিজের মতো কাটাতে পছন্দ করেন। কারিনার ভাষ্যমতে, তিনি মূলত দিনের বেলাতেই প্রাণবন্ত থাকেন এবং তখন প্রচুর আড্ডা ও গল্প করতে ভালোবাসেন। তবে সকালে তার এই সরব উপস্থিতি ও নানা গসিপের বিষয়ে সাইফ কিছুটা ভিন্ন মত প্রকাশ করেন। সাইফের মতে, কারিনা যখন টানা কথা বলে যান, তখন তিনি কেবল শোনার অপেক্ষায় থাকেন যে স্ত্রী কখন থামবেন।

পাল্টা জবাবে কারিনা মজা করে অভিযোগ করেন যে, তিনি সাইফকে সব ধরনের গসিপ শোনালেও সাইফ সেগুলোতে খুব একটা মনোযোগ দেন না। উল্লেখ্য, ‘টাশান’ সিনেমার শুটিংয়ে পরিচয় হওয়ার পর ২০১২ সালের ১৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। ব্যক্তিগত জীবনের এমন খুনসুটি ও মজার অভিজ্ঞতা প্রায়ই ভক্তদের সামনে তুলে ধরেন তারা। বর্তমানে এই তারকা দম্পতির সংসারে তৈমুর ও জেহ নামে দুই সন্তান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সাইফের সঙ্গেও কথা বলেন না কারিনা, রাত ১০টার পর

আপডেট সময় : ০১:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬