ডিসেম্বরে কেউ আসতে চাইলে প্রস্তুত, হুশিয়ারি দিলেন নাহিদ ইসলাম
- আপডেট সময় : ০৭:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 0
ডিসেম্বরে কেউ আসার চেষ্টা করলে আমরা তার জন্য প্রস্তুত আছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আগেরবার ছাত্র-জনতা অনেক উদারতা দেখিয়েছিল। এমনকি শহীদ ওসমান হাদির মতো শত্রুর ক্ষেত্রেও আমরা ইনসাফ বজায় রেখেছিলাম। তবে এবার আর আগের মতো কোনো পথ অনুসরণ করা হবে না। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আপাকে ফাঁসির মঞ্চে ওঠানোর জন্য আমরা প্রস্তুত আছি।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আয়োজনে এই মতবিনিময় সভায় এনসিপি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম এবং দলের যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হান্নান মাসুদ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজিত এই অনুষ্ঠানটি ঘিরে শিক্ষার্থী ও উপস্থিত নেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।























