ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরাইলি নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে লিকুদ পার্টি প্রকৃত সফলতার পথে মুমিনের জীবনযাপনের ৮টি মৌলিক গুণ নাশকতা ও আতঙ্ক ছড়াতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৩৩ জনের প্রাণহানি ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আর্থিকের চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিতে বিচার বিভাগের বেশি ক্ষতি: আইনমন্ত্রী অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী যাত্রাবাড়ীতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল নিয়ে দুইজনের পালানোর অভিযোগ শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার উন্নতিতে সন্তুষ্ট জামায়াত নেতা রেজাউল করিম

ইসরাইলি নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে লিকুদ পার্টি

  • আপডেট সময় : ০৩:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইলের সাধারণ নির্বাচনে পরাজয়ের পর নতুন কৌশল গ্রহণ করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ। দলটির অভিযোগ, আরব দলগুলো সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ভোটারদের গতিবিধি ট্র্যাক করেছে। লিকুদের দাবি, এই কৌশলের মাধ্যমেই ভোটার উপস্থিতি বাড়িয়ে তাদের জোটকে সংখ্যাগরিষ্ঠতা থেকে বঞ্চিত করা হয়েছে। এই জালিয়াতির অভিযোগ নিয়ে জেরুজালেম জেলা আদালতে আগামী ১৭ নভেম্বরের মধ্যে আপিল করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দলটি।

পর্যবেক্ষক সংস্থার তথ্য ও বর্তমান পরিস্থিতি

তবে লিকুদের এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে স্বাধীন পর্যবেক্ষক সংস্থা ‘সিভিলিয়ান ইলেকশন গার্ড’। তাদের তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ওই অ্যাপটি সবচেয়ে বেশি ব্যবহার করেছে খোদ লিকুদ পার্টির কর্মীরাই, যার হার প্রায় ৩২ শতাংশ। এছাড়া জালিয়াতি সংক্রান্ত দুটি বড় তদন্তও পর্যাপ্ত প্রমাণের অভাবে শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। ইতোমধ্যে নির্বাচন কমিশন কোনো অভিযোগ আমলে না নিয়ে নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রেসিডেন্ট আইজাক হারজোগের কাছে জমা দিয়েছে। বর্তমানে পার্লামেন্টে ৬৭ জন সংসদ সদস্যের সমর্থনে বিরোধী দল ‘য়াশার’-এর নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিতে চলেছেন প্রেসিডেন্ট, যেখানে নেতানিয়াহুর পক্ষে সমর্থন রয়েছে মাত্র ৪৬ জনের।

নিউজটি শেয়ার করুন

ইসরাইলি নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে লিকুদ পার্টি

আপডেট সময় : ০৩:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬