ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থমন্ত্রী -: বিগত সরকারের আমলে জিডিপি’র হিসাবে গরমিল পাওয়া গেছে ইসরাইলি নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে লিকুদ পার্টি প্রকৃত সফলতার পথে মুমিনের জীবনযাপনের ৮টি মৌলিক গুণ নাশকতা ও আতঙ্ক ছড়াতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৩৩ জনের প্রাণহানি ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আর্থিকের চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিতে বিচার বিভাগের বেশি ক্ষতি: আইনমন্ত্রী অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী যাত্রাবাড়ীতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল নিয়ে দুইজনের পালানোর অভিযোগ

অর্থমন্ত্রী -: বিগত সরকারের আমলে জিডিপি’র হিসাবে গরমিল পাওয়া গেছে

  • আপডেট সময় : ০৪:১৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিগত সরকারের আমলের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব পর্যালোচনা করে বেশ কিছু অসংগতি ও গরমিল পাওয়া গেছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে এক আলোচনা সভায় এ তথ্য জানান। তিনি জানান, একটি বিশেষ কমিটির মাধ্যমে ফরেনসিক অডিট চালিয়ে এসব অসংগতি শনাক্ত করা হয়েছে।

বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে খুব দ্রুতই প্রতিবেদনটি প্রকাশ করা হবে। এ বিষয়ে মন্ত্রী বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান দিয়ে সঠিক পরিকল্পনা করা সম্ভব নয় এবং এটি দেশের সঙ্গে এক ধরনের প্রতারণা। অতীতের অনিয়মের গভীরে পৌঁছানোর লক্ষ্যেই এই অডিট করা হয়েছে, কাউকে ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু করা এর উদ্দেশ্য নয়। তথ্য যত বেশি উন্মুক্ত হবে, ভুল ও অসংগতিগুলো তত বেশি বেরিয়ে আসবে এবং তা সংশোধনের সুযোগ তৈরি হবে।

বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকারের কাছে তথ্য হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। এছাড়া বিবিএসের বর্তমান জনবল ঘাটতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।

নিউজটি শেয়ার করুন

অর্থমন্ত্রী -: বিগত সরকারের আমলে জিডিপি’র হিসাবে গরমিল পাওয়া গেছে

আপডেট সময় : ০৪:১৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬