পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকদের পাল্টাপাল্টি দাবি ও বিতর্ক
- আপডেট সময় : ০১:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 6
পোশাক কারখানায় কর্মরত চতুর্থ গ্রেডের শ্রমিকদের বেতন কাঠামো নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে এই গ্রেডের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা হিসেবে প্রচার করা হলেও, মালিকপক্ষের দাবি—প্রকৃতপক্ষে ওভারটাইম, উৎসব ভাতা, ছুটি নগদায়ন এবং হাজিরা বোনাস যোগ করলে একজন শ্রমিকের মাসিক হাতে পাওয়া অর্থ বা টেক-হোম দাঁড়ায় ১৯ হাজার ৫২০ টাকা। সামগ্রিকভাবে পোশাকশিল্পে কর্মরত শ্রমিকরা গড়ে ২২ হাজার ৫১ টাকা মজুরি পেয়ে থাকেন, যা বাংলাদেশের অন্যান্য শিল্পখাতের তুলনায় বেশি। গ্রেড-৪ শ্রমিকের টেক-হোম ১৯,৫২০ টাকা, সব গ্রেডে গড় মজুরি ২২,০৫১ টাকা। কোন গ্রেডে কত বেতন: বর্তমান মজুরি কাঠামো অনুযায়ী গ্রেড-১ (সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর; প্যাটার্ন মেকার; স্যাম্পল মেকার; স্ক্রিন প্রিন্টার; সিনিয়র ডাইং অপারেটর) শ্রমিকের মাসিক মোট মজুরি ১৫ হাজার ৩৫ টাকা। গ্রেড-২ (সেলাই, কাটিং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; সিনিয়র হেলপার (বিশেষায়িত কাজের), সিনিয়র কলার জয়েন্টার, সিনিয়র কাফ মেকার) শ্রমিকের মোট মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা, টেক-হোম ২২ হাজার ৪১৬ টাকা। গ্রেড-৩ (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান, সুইং সহকারী) শ্রমিকের মোট মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা, হাতে পান ২১ হাজার ২৩৪ টাকা। এসময় আন্তর্জাতিক বাজারে রপ্তানিকৃত বাংলাদেশের পোশাকের গড় এফওবি মূল্য কমেছে ২.৫৬ শতাংশ।
মালিকদের ভাষ্যমতে, শুধু মূল বেতন বা মাসিক নির্ধারিত মজুরি বিবেচনা করলে শ্রমিকদের প্রকৃত আর্থিক চিত্র অসম্পূর্ণ থেকে যায়।
কারণ, কারখানার ধরন ও কাজের ভিত্তিতে ওভারটাইমের সুযোগ সব ক্ষেত্রে সমান নয়।
তাই বেতন কাঠামো পর্যালোচনার সময় জীবনযাত্রার ব্যয়, পারিবারিক সদস্যসংখ্যা এবং নিয়মিত আয়ের বিষয়টি সামগ্রিকভাবে দেখা প্রয়োজন। বর্তমান কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডের একজন শ্রমিকের টেক-হোম আয় ২৩ হাজার ৬৬০ টাকা, দ্বিতীয় গ্রেডের ক্ষেত্রে ২২ হাজার ৪১৬ টাকা এবং তৃতীয় গ্রেডের শ্রমিকের আয় ২১ হাজার ২৩৪ টাকা। এই হিসাবে মাসে ৭৮ ঘণ্টা ওভারটাইম, উৎসব ভাতার মাসিক গড় ও ৩০০ টাকা হাজিরা বোনাস অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে অন্যান্য শিল্পখাতের সাথে তুলনা করলে দেখা যায়, ওষুধ শিল্পে ১৩ হাজার ৭৫০ টাকা, হোসিয়ারি শিল্পে ১২ হাজার ৮০ টাকা, সিমেন্ট শিল্পে ১২ হাজার টাকা এবং স্টিল শিল্পে ১০ হাজার ৬৫০ টাকা বেতন প্রচলিত। চামড়া ও পাদুকা শিল্পে ১১ হাজার ৯০০ টাকা এবং প্লাস্টিক শিল্পে ৮ হাজার টাকা মজুরি বিদ্যমান। মালিকদের মতে, গত ১৬ বছরে পোশাক শিল্পে মজুরি বৃদ্ধি পেয়েছে ৩১৬.৬৭ শতাংশ, যেখানে সরকারি কর্মচারীদের বেতন ১৫ বছরে ১৪২ শতাংশ বেড়েছে। অন্য শিল্পখাতের বেতন কাঠামো: তৈরি পোশাকের সঙ্গে অন্য শিল্প খাতের মজুরি কাঠামো পর্যালোচনা করে দেখা গেছে, ওষুধ খাতে ১৩ হাজার ৭৫০ টাকা, হোসিয়ারি শিল্পে ১২ হাজার ৮০ টাকা, সিমেন্ট শিল্পে ১২ হাজার টাকা, স্টিল শিল্পে ১০ হাজার ৬৫০ টাকা, প্লাস্টিক শিল্পে ৮ হাজার টাকা। 13, 750, 12, 80, 10, 650, 8, 7, 275, 14, 11, 900.
শিল্পের বিদ্যমান সক্ষমতা নিয়ে উদ্বেগ জানিয়ে মালিকরা বলছেন, গত তিন বছর ধরে উৎপাদন খরচ ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে। গ্যাসের দাম ৩৩.৩৩ শতাংশ, বিদ্যুৎ ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম ২৩.৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি বন্দর চার্জ ৪১ শতাংশ এবং ব্যাংক ঋণের সুদ ৯ শতাংশ থেকে বেড়ে ১২-১৬ শতাংশে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র কর্তৃক বাড়তি শুল্ক আরোপ এবং রপ্তানি আয়ের নিম্নমুখী প্রবণতা ছোট ও মাঝারি কারখানাকে বড় সংকটে ফেলেছে। ২০২১-২২ অর্থবছরে পোশাক রপ্তানি ৪২.৬ বিলিয়ন ডলার থাকলেও, ২০২৫-২৬ অর্থবছরে তা কমে ৩৮.৭ বিলিয়ন ডলারে নেমেছে। একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি, অপরদিকে রপ্তানি মূল হ্রাস- এই উভয় সংকট পরিস্থিতিতে শুধুমাত্র টাকা অবমূল্যায়ন (রিটেনশন ভ্যালুর উপর) ও কিছুটা উৎপাদনশীলতা বৃদ্ধির কল্যাণে অধিকাংশ পোশাক কারখানা টিকে আছে। এর বাইরে ক্রেতাদের বিলম্বিত পেমেন্টের ফলে ফ্যাক্টরিং খরচ বাড়ছে এবং ওয়ার্কিং ক্যাপিটাল আটকে থাকছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাড়তি ১০–২০ শতাংশ শুল্ক আরোপের ফলে বাড়তি চাপ তৈরি হয়েছে। ২০২১-২২ অর্থবছরে পোশাক রপ্তানি হয়েছিল ৪২ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা ২০২৪-২৫ অর্থবছরে কমে ৩৯ দশমিক ৩ বিলিয়ন ডলার হয়।
বিজিএমইএ-এর তথ্যানুযায়ী, ৫৭ শতাংশ কারখানা ১০ মিলিয়ন ডলারের কম রপ্তানি করে। ছোট ও মাঝারি শ্রেণির এই ৭৮ শতাংশ কারখানার আর্থিক সক্ষমতা অত্যন্ত সীমিত। একাধিক মালিকের মতে, ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা করা হলে ছোট কারখানাগুলো ০.৩ থেকে ০.৫ শতাংশ লোকসানের মুখে পড়বে, যা প্রায় ১০ লক্ষ শ্রমিকের কর্মসংস্থানকে হুমকির মুখে ফেলবে। ২০২৩ সাল থেকে এ পর্যন্ত প্রায় ২৮৭টি কারখানা বন্ধ হয়ে গেছে এবং এক লাখ ৭৫ হাজার শ্রমিক কর্ম হারিয়েছেন। মূল্যস্ফীতির চাপে শ্রমিক, সক্ষমতা নিয়ে চিন্তায় মালিক। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই–অক্টোবর সময়ে ৫.৮২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, তবে সাম্প্রতিক মাসগুলোতে প্রবৃদ্ধি আবারও কমতে শুরু করেছে।
গত ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাবনায় প্রথম গ্রেডের শ্রমিকদের মজুরি ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডের ৪৩ হাজার, তৃতীয় গ্রেডের ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডের ৩২ হাজার টাকা চাওয়া হয়েছে। অন্যদিকে মালিকপক্ষের আলোচনায় ১৫ থেকে ১৬ হাজার টাকার মধ্যে মজুরি রাখার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্যদিকে মালিকপক্ষ ১৫ থেকে ১৬ হাজার টাকার মধ্যে সর্বনিম্ন মজুরির প্রস্তাব দিতে পারে বলে আলোচনা রয়েছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) মনে করে, মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি রয়েছে। সংস্থাটির মতে, শুধু দর-কষাকষির বদলে খাদ্য ও খাদ্যবহির্ভূত ব্যয়, বাড়িভাড়া এবং উৎপাদনের সক্ষমতা বিবেচনা করে বৈজ্ঞানিক ভিত্তিতে মজুরি নির্ধারণ করা উচিত। শিল্পের টেকসই উন্নয়ন ও শ্রমিকদের জীবনযাত্রার মানের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে খাদ্য ও খাদ্যবহির্ভূত ব্যয়, শিল্পাঞ্চলের বাড়িভাড়া, পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা এবং মৌলিক চাহিদা পূরণের ব্যয় বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। শ্রমিকদের ন্যায্য আয় নিশ্চিত করার পাশাপাশি শিল্পের কর্মসংস্থান ও প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে তথ্যভিত্তিক সমঝোতাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

























