ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বঙ্গবন্ধুসেতু পার হতে লাগছে ১২ ঘণ্টা

  • আপডেট সময় : ০৯:০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭
  • / 210
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গবন্ধুসেতু কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘনঘন যানজটের সৃষ্টি হচ্ছে। ৪.৮ কিলোমিটার এ সেতুটি পার হতেই সময় লাগছে ১২ ঘণ্টা!

প্রতিদিনই বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ২০ কি.মি. ও সেতুটির পশ্চিম থেকে সিরাজগঞ্জের রোড পর্যন্ত ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের।

সরেজমিনে গিয়ে জানা যায়, ঢাকাগামী মনির হোসেন ও জামালসহ একাধিক ট্রাক চালক বলেন, বগুড়া থেকে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জের রোড এসে পৌঁছেছি। শনিবার বেলা ১১টার পর বঙ্গবন্ধু সেতু পার হয়ে সেতু পূর্বগোল চত্বর এসে পৌঁছেছি। অপর দিকে রাতে বৃষ্টি হওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, শনিবার ভোর সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু সেতুর চার নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী একটি বাস অপর একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের পাঁচ যাত্রী আহত হয়। পরে সেতু কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এসময় দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি সরিয়ে নিলেও অধিক গাড়ীর চাপের কারণে যানজটের সৃষ্টি হয়। অপরদিকে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের জন্য নতুন পদ্ধতি চালু করায় সম্প্রতি যানজট বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুসেতু পার হতে লাগছে ১২ ঘণ্টা

আপডেট সময় : ০৯:০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭