ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন

কুমিল্লা বিভাগ হবে ‘ময়নামতি’ নামে

  • আপডেট সময় : ১০:৫৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 257
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এখন থেকে নতুন বিভাগ হলে তা জেলার নামে হবে না। ফলে কুমিল্লা বিভাগের নামকরণ হবে ময়নামতি বিভাগ।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেয়া হয় বলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা।

পরে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম,পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক এবং ভৌত অবকাঠামো বিভাগের সদস্য জুয়েনা আজিজ।

এছাড়া বৈঠকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবাসহ ১১ প্রকল্প অনুমোদন দিয়েছে বলেও জানান মুস্তফা কামাল।

এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৬৮৪ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ৬৪১ কোটি ৯৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৮৮ কোটি ৪৩ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৯৫৪ কোটি ৮ লাখ টাকা।

মন্ত্রী বলেন, এখন পর্যন্ত বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে ১০০টি একনেক বৈঠক অনুমোদন হয়েছে। এতে ৭৩৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এগুলোর ব্যয় ৭ লাখ ৬৩ হাজার ৩০৯ কোটি ৭৫ হাজার টাকা।

সিসি টিভি
পরিকল্পনামন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটিতে ৫ হাজার সিসি টিভি বসানো হবে। সেখানে মোবাইল টিম থাকবে। ফলে ক্রাইম ও যানজট কমে আসবে।

রেলক্রসিংয়ে ওভারপাস
পরিকল্পনামন্ত্রী জানান, এখন থেকে যেখানে রেল ক্রসিং থাকবে সেখানে ওভারপাস নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া সীমান্তবর্তী জেলাগুলোতে রাস্তা তৈরির মাধ্যমে সীমান্ত চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্প, এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৯৭৯ কোটি ৯৮ লাখ টাকা। আলীকদম-জালানীপাড়া-করুকপাতা-পোয়ামুহুরী সড়ক নির্মাণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৩৭৪ কোটি ১ লাখ টাকা। গোপালগঞ্জ এবং বাগেরহাট পৌরসভায় পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন ব্যবস্থার উন্নতিকরণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১৬৫ কোটি ১৯ লাখ টাকা। কোর্ট হতে রাজশাহী বাইপাস সড়ক পর্যন্ত সড়ক প্রশস্তকরণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১০৬ কোটি ৫৮ লাখ টাকা। বৃহত্তর নোয়াখালী পল্লী অবকাঠামো উন্নয়ন-২ (প্রথম সংশোধিত) প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৫৯২ কোটি ৬৯ লাখ টাকা। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৩৪০ কোটি ১৩ লাখ টাকা। উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ২৫০ কোটি ৫৬ লাখ টাকা। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১৮৩ কোটি ৬৫ লাখ টাকা। ঢাকা কারিগরি শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট স্থাপন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৮৬ কোটি টাকা। সাভার সেনানিবাসে মিলিটারি পুলিশ সেন্টার ও স্কুল নির্মাণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১৬৩ কোটি ৫৭ লাখ টাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় এলইডি সড়কবাতি, সিসিটিভি, ক্যামেরাও সিসিটিভি কন্ট্রোল সেন্টার সরবরাহ ও স্থাপন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৪৪২ কোটি ১৪ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লা বিভাগ হবে ‘ময়নামতি’ নামে

আপডেট সময় : ১০:৫৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭