ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ

বৃহস্পতিবার জার্মানি যাবেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১০:৪১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 333
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সরকারি সফরে আগামীকাল বৃহস্পতিবার সকালে জার্মানি যাবেন। জার্মানির মিউনিখ নগরীতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণই এ সফরের উদ্দেশ্য। পাশাপাশি জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

কূটনৈতিক সূত্র জানায়, মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) বলে পরিচিত নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী আগামীকাল সকালে ইতিহাদ এয়ারওয়েজ-এর একটি ফ্লাইটযোগে ঢাকা ত্যাগ করবেন। আবুধাবি হয়ে মিউনিখ পৌঁছে শুক্রবার সকালে নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এমএসসি বিশ্ব নিরাপত্তা নিয়ে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে সম্মেলনের আয়োজন করে আসছে। বিভিন্ন দেশের প্রায় চার শতাধিক নীতি-নির্ধারক, সরকার ও রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট ব্যক্তিত্ব, গবেষক, সিভিল সোসাইটি প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেবেন।

আগামী শনিবার জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু, নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে দ্বিপাক্ষিক বৈঠকে। প্রধানমন্ত্রী আগামী শনিবার রাতে দেশে ফিরবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৃহস্পতিবার জার্মানি যাবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:৪১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭