ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

চিরতরে জঙ্গিমুক্ত করা রাজনীতির প্রধান চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ১২:৫৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭
  • / 248
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে হলে, রাজনীতিতে একবার রাজাকার সমর্থিত সরকার, আরেকবার মুক্তিযোদ্ধার সরকার- এই মিউজিক্যাল চেয়ারের খেলা বন্ধ করতে হবে।

তিনি বলেন, ‘রাজনীতির প্রধান চ্যালেঞ্জ হচ্ছে, বাংলাদেশকে চিরদিনের জন্য জঙ্গিমুক্ত করা, বাংলাদেশ যাতে আর কোনদিন জঙ্গি-রাজাকার সমর্থিত সরকার অথবা সামরিক সরকার আসতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা।’

আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন সেমিনার হলে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ জাতীয় কমিটির সভায় স্বাগত বক্তৃতা করছিলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশে দুর্নীতি-বৈষম্য-দারিদ্র্য সমস্যা থাকলেও এই মুহূর্তে দেশে রাজনীতি-ধর্ম-গণতন্ত্র-উন্নয়নের জন্য হুমকি ও বিপদ হিসেবে দেখা দিয়েছে জঙ্গি সন্ত্রাস। বর্তমান অবস্থায় জঙ্গি-সন্ত্রাস নির্মূল বা দমনে সরকারের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ। তাই বাংলাদেশের চলমান পরিস্থিতি হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। সব কিছুই জঙ্গি দমনের যুদ্ধের চশমা দিয়ে দেখতে হবে। এ যুদ্ধের ভেতরেই সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন করতে হবে, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীদের বিচার করতে হবে এবং সমৃদ্ধি ও উন্নয়ন ধারা অব্যাহত রাখার পাশাপাশি দারিদ্র্য-বৈষম্য-দলবাজী-দুর্নীতি অবসানে পদক্ষেপ নিতে হবে।’-বাসস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চিরতরে জঙ্গিমুক্ত করা রাজনীতির প্রধান চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১২:৫৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭