ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

তারকাদের উপস্থিতিতে শুরু হল জয় বাংলা কনসার্ট

  • আপডেট সময় : ১১:৩৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • / 373
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত জয় বাংলা কনসার্ট। মঙ্গলবার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ৭ মার্চ উপলক্ষে এই কনসার্টের আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নেটওয়ার্ক ‘ইয়াং বাংলা’।

জয় বাংলা কনসার্টে ওপরে বাম থেকে নাট্যাঅভিনেতা আল মামুন, স্বাগতা, চিত্রনায়িকা নূতন, মডেল অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, অরুণা বিশ্বাসসহ এক ঝাঁক তারকা উপস্থিত হন। এসময় অভিনেত্রী ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম তাদের সঙ্গ দেন। ছবি: আল মামুন।

বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া এই কনসার্টে গান গাইবে ওয়ারফেজ, শিরোনামহীন, চিরকুট, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস, আর্বোভাইরাস, শূন্য ও স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম বাংলা ব্যান্ড স্পন্দন। এই কনসার্টের মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক ইত্তেফাক।

সবার জন্য উন্মুক্ত কনসার্টটি শুরু হয় জাতীয় সংগীত দিয়ে। বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া এই কনসার্ট রাত ১০টা পর্যন্ত চলবে। নামকরা ব্যান্ডের পরিবেশনার পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি তথ্যচিত্রও প্রদর্শিত হবে। কনসার্টে স্বাধীন বাংলা বেতারের কালজয়ী গান পরিবেশন করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারকাদের উপস্থিতিতে শুরু হল জয় বাংলা কনসার্ট

আপডেট সময় : ১১:৩৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭