ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্মৃতিসৌধের পর জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

  • আপডেট সময় : ১০:৫৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭
  • / 230
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার সকাল ১০টা ৫০ মিনিটে শেরে বাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সেলিমা রহমানসহ দলটির বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বেগম খালেদা জিয়া।

এদিকে জিয়ার সমাধিতে বিএনপি চেয়ারপারসনের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে।

এরআগে সকাল সাড়ে ৯টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্মৃতিসৌধের পর জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

আপডেট সময় : ১০:৫৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭