ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কুনিও হোশি হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট সময় : ০৩:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭
  • / 202
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরে চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় জামায়াতুল মোজাহেদিন (জেএমবি) এর ৫ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একজনকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার ১১টার দিকে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার কারাবন্দি ৫ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মাসুদ রানা, ইসহাক আলী, আহসান উল্লাহ আনছারী, সাখাওয়াত হোসেন ওরফে রাহুল ও লিটন মিয়া। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে আহসান উল্লাহ আনছারী পলাতক রয়েছেন।

আর খালাসপ্রাপ্ত আসামি হলেন- আবু সাঈদ। আহসান উল্লাহ আনছারী ছাড়া রায় ঘোষণাকালে সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক। তিনি বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। তবে আসামি আবু সাঈদকে খালাস দেয়ায় তারা মর্মাহত। রায়ের কপি পেলে তার বিষয়ে আপিল করা হবে।

আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবুল হোসেন। তিনি বলেন, এই রায়ে আসামিরা ন্যায় বিচার  থেকে বঞ্চিত হয়েছে। রায়ের কপি হাতে পেলে তা পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করবেন তারা।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে (৬৬) গুলি করে হত্যা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি আবদুল কাদের জিলানী হত্যাকাণ্ডের নয় মাস পর গত বছরের ৩ জুলাই আদালতে অভিযোগপত্র দেন। এতে আটজনকে আসামি করা হয়।

চার্জশিটভুক্ত আটজনের মধ্যে রাজশাহীতে নজরুল ইসলাম ওরফে বাইক হাসান পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এবং সাদ্দাম হোসেন ঢাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

আর অপর চার্জশিটভুক্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারী এখনও পলাতক আছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুনিও হোশি হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৩:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭