ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

পদ্মায় দুর্নীতির ষড়যন্ত্রের প্রমাণ পায়নি কানাডার আদালত

  • আপডেট সময় : ১০:১৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 223
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন এসএনসি-লাভালিনের সাবেক তিন কর্মকর্তা।

শুক্রবার কানাডায় অন্টারিওর একটি আদালত তাদের খালাস দিয়ে মামলাটি নিষ্পত্তি করেছেন।

অব্যাহতি পাওয়া এসএনসি-লাভালিনের সাবেক তিন কর্মকর্তা হলেন, ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও বাংলাদেশী বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী জুলফিকার আলী ভূঁইয়া। খবর সিবিসির।

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিশ্বব্যাংক ঋণ বাতিল করেছিল।

এ ঘটনায় দায়ের মামলায় ২০১৩ সালে এসএনসি-লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেসকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে। পরে তাকেসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।

গত মাসে অন্টারিওর আদালতের বিচারক ইয়ান নরডেইমার এ মামলায় ষড়যন্ত্রের লিখিত তথ্যপ্রমাণ উপস্থাপনে রুল জারি করেন।

আদালতের নির্দেশে ফোনে আড়ি পেতে ধারণ করা যেসব তথ্য আদালতে উপস্থাপন করা, তা নিছক গুজব আর গুঞ্জন বলে প্রত্যাখ্যান করেন বিচারক।

আসামিপক্ষের আইনজীবীর এক মুখপাত্র বলেছেন, আদালত পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাননি। এজন্য আসামিদের খালাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পদ্মায় দুর্নীতির ষড়যন্ত্রের প্রমাণ পায়নি কানাডার আদালত

আপডেট সময় : ১০:১৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭