ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

দেশের উদ্দেশে প্রধানমন্ত্রীর জাকার্তা ত্যাগ

  • আপডেট সময় : ০১:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০১৭
  • / 241
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে জাকার্তার হালিম পারদোনা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী এয়ারলাঙ্গা হার্তাতো এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবীর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী ইন্ডিয়ান ওসান রিম এ্যাসোসিয়েশন (আইওআরএ) লিডার্স সামিটে যোগ দিতে গত সোমবার জাকার্তা আসেন।
সামিটের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা, সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী ড. মাইথা সালেম আল শামসির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
মঙ্গলবার সামিটের সাধারণ বিতর্ক সেশনে প্রধানমন্ত্রী তাঁর প্রদত্ত ভাষণে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভারত মহাসাগরের জন্য সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে নিবেদিত হয়ে কাজ করার জন্য ভারত মহাসাগর রিম এ্যাসোসিয়েশন (আইওআরএ) নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
তিনি এ অঞ্চলের জন্য দক্ষ নাবিক পুল তৈরীতে বাংলাদেশে ভারত মহাসাগর কারিগরি ও বৃত্তিমূলক একটি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও প্রস্তাব করেন।
এছাড়া, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে মিয়ানমারের শরণার্থীদের তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে ইন্দোনেশীয় সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।
এছাড়া শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার সঙ্গে বৈঠকে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে একটি ‘ফ্রি ট্রেড এ্যাগ্রিমেন্ট’ (এফটিএ) স্বাক্ষরের বিষয়ে এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রীর সঙ্গে সেদেশে বাংলাদেশীদের গমনের জন্য ভিসা সহজীকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী ড. মাইথা সালেম আল শামসিকে বাংলাদেশীদের, বিশেষ করে ব্যবসায়ীদের ভিসা সহজ করার কথা বলেন।
আজ অপরাহ্নে প্রধানমন্ত্রীকে বহনকারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশের উদ্দেশে প্রধানমন্ত্রীর জাকার্তা ত্যাগ

আপডেট সময় : ০১:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০১৭