ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সৌদি ভিসা ও আকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বিনা খরচায় বৃদ্ধি

  • আপডেট সময় : ০৮:২০:১০ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সৌদি আরব স্বয়ংক্রিয় ভাবে দেশটিতে থাকা বিদেশী কর্মীদের বাসস্থান অনুমতি (আকামা) এবং প্রস্থান ও ‍পুনরায় ফিরে আসার ভিসার মেয়াদ বৃদ্ধি করছে। এতে নতুন করে বাড়তি আর কোনো খরচ হবে না। সাউদি প্রেস এজেন্সি (এসপিএ) মঙ্গলবার এ খবর দিয়েছে।

দেশটির পাসপোর্ট কর্তৃপক্ষ স্বয়ংক্রিয় ভাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত এ মেয়াদ বৃদ্ধির কাজ শুরু করে দিয়েছে।

করোনাভাইরাস মহামারীর কারণে গত ২ ফেব্রুয়ারি যে ২০টি দেশ থেকে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেসব দেশের নাগরিকরা এ সুবিধা পাবেন।

দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, মিসর, লেবানন, ভারত, পাকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, পর্তুগাল, সুইডেন, সুইস কনফেডারেশন ও তুরস্ক।

অধিকন্তু, করোনা মহামারীর কারণে যেসব দেশের ভ্রমণকারীরা সৌদি আরবে প্রবেশ করতে পারেননি তাদের ভ্রমণ ভিসার মেয়াদও আগামী ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সৌদি আরবে মঙ্গলবার ১ হাজার ২৬১ জনের শরীরে করোনা শনাক্তসহ এ পর্যন্ত ৪ লাখ ৫৯ লাখ ৯৬৮ জন রোগী শনাক্ত হয়েছে।

সূত্র : আল-আরাবিয়্যাহ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদি ভিসা ও আকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বিনা খরচায় বৃদ্ধি

আপডেট সময় : ০৮:২০:১০ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১