ঢাকা ০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প

প্রথম সৌরবিদ্যুত সুবিধাসহ খাদ্যগুদাম উদ্বোধন

  • আপডেট সময় : ১১:০০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 305
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার সান্তাহারে দেশের প্রথম সৌরবিদ্যুত সুবিধাসহ বহুতল খাদ্যগুদাম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুর ১২টায় তিনি ২৫ হাজার মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন আর্দ্রতা নিয়ন্ত্রক এই খাদ্য গুদামের উদ্বোধন করেন।

গুদামের প্রতিটি কক্ষে আছে অগ্নিনির্বাপক এবং স্বয়ংক্রিয় আর্দ্রতা নিয়ন্ত্রক ব‌্যবস্থা। শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রতিটি কক্ষে রয়েছে উপযোগী শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।এছাড়াও চালের বস্তা সরাতে আছে চারটি ফর্ক লিফট। আর বস্তায় চাল সংরক্ষণের জন্য আছে ২৬ হাজার ৪০টি প্লাস্টিক প্যালেট।

খাদ্যগুদাম উদ্বোধনের পর চত্বরে একটি আম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি গুদামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ভূমিমন্ত্রী শামসুর রহমান, সাংসদ জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আব্দুল মান্নান, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাইদ আল মাহমুদ স্বপন, শেখ ফজলে নূর তাপস, ইসরাফিল আলম প্রমুখ।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে বগুড়ার সান্তাহারে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে সাজ সাজ রব পড়েছে। জংশন শহর সান্তাহার ছাড়াও বগুড়া, নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন উপজেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। তিনি সান্তাহার খাদ্যশস্য সাইলো চত্বর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার ১৫টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রথম সৌরবিদ্যুত সুবিধাসহ খাদ্যগুদাম উদ্বোধন

আপডেট সময় : ১১:০০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭