ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প

লালবাগে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

  • আপডেট সময় : ০১:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 268
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর লালবাগ কেল্লার মোড় এলাকায় একটি মিষ্টির দোকানে সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। শনিবার বিকেল ৫টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- হজরত (৪০), মারুফ (৪০), সবুজ (২০), সাব্বির (২০), মকবুল (৩৫), সোনামুদ্দীন (৫০), পান্না (২৫) ও অজ্ঞাত এক ব্যক্তি (৪০)।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দগ্ধদের শরীরের বিভিন্ন স্থানে জখমের মতো ক্ষত চিহ্ন রয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, লালবাগের একটি মিষ্টির দোকানে বিস্ফোরণের খবর পেয়ে বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়। দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহীম খান জানান, চৌরাস্তা কেল্লার সামনে সিলিন্ডার বিস্ফোরণের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লালবাগে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

আপডেট সময় : ০১:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭