ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার শান্তিতে থাকার দাবি বিশ্বাসযোগ্য নয়: তথ্য উপদেষ্টা মিশিগান সিনেট নির্বাচন: জরিপে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী আল-সাইয়েদ তাহসিফ মৃত্যুর ঘটনা: ৩ দিনের নতুন রিমান্ডে বন্ধু দীপ তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় শেখানোর পরিকল্পনা সরকারের এনসিপির সংবাদ সম্মেলন, এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে খালি সিলিন্ডার নিয়ে দিল্লিতে মসজিদ উচ্ছেদ: বাস্তুচ্যুত ৭১৭ পরিবার, অনিশ্চিত ভবিষ্যৎ সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক ও রেললাইন অবরোধ বিচারক হওয়ার স্বপ্ন পূরণে অদম্য পথচলা জয়পুরহাটের বিউটির গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে শাহজালালে সোনা পাচারের সময় ৫ কোটির ডিম জব্দ

অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর

  • আপডেট সময় : ১১:২৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • / 248
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুর আড়াই টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) নাছরিন জাহান তার জামিন আবেদন নামঞ্জুর করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নূর উর রহমান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এই মামলায় দ্বিতীয়বারের মতো জামিন আবেদন নামঞ্জুর হলো জবির এই সহকারী প্রক্টরের।
এর আগে গত ২০ মার্চ কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে জামিন আবেদন করেছিলেন দ্বীন ইসলাম। আদালত ওই জামিন আবেদনও নামঞ্জুর করেছিলেন।
উল্লেখ্য , গত ১৫ মার্চ রাত ১০টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকী নামে এক সহপাঠীকে দায়ী করে ফাঁসী নেন আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। পরদিন ১৬ মার্চ তাকে কুমিল্লা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিন রাতে অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দু’জনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। ১৭ মার্চ আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আদালতে তোলা হলে আম্মানের দুই দিন এবং দ্বীন ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর

আপডেট সময় : ১১:২৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪