আগামীকাল নিউইয়র্কে ৪র্থ ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ২০২৪
- আপডেট সময় : ১১:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- / 223
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউইয়র্কে আসন্ন ৪র্থ ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ২০২৪ উদযাপনের প্রস্তুতি চলছে। অনুষ্ঠানটি আগামী ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে কুইন্স প্যালেস, উডসাইডে।
এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হোচুল, যিনি তাঁর মূল্যবান বক্তব্য দিয়ে অতিথিদের অনুপ্রাণিত করবেন। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে অংশ নেবেন শাহ নেওয়াজ, প্রেসিডেন্ট এবং সিইও, শাহ নেওয়াজ গ্রুপ।
অনুষ্ঠানটি আয়োজনে নেতৃত্ব দিচ্ছে অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ ইনক-এর কনভেনার সালিম ইব্রাহিম এবং চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ রানা। এছাড়া অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন কো-কনভেনর ড. কামরুল ইসলাম, প্রধান উপদেষ্টা মিন্টু কুমার রায়, সাধারণ সম্পাদক শোহেল চৌধুরী, সদস্য সচিব ড.মুকতার আহমেদসহ আরো অনেকে।
আয়োজকরা সকল প্রবাসীকে এই উৎসবমুখর অনুষ্ঠানে অংশ নিতে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।




























