ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আ’লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ শুরু বিকেলে

  • আপডেট সময় : ০৪:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২ দিনব্যাপী ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি আজ মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হতে যাচ্ছে।

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ‘এক দফা’ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ কর্মসূচি পালন করা হবে।

বিএনপির ‘অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা’ প্রতিহত করতে শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হবে। এরপর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ধানমন্ডির ৩২ নম্বর সড়ক অভিমুখে শোভাযাত্রা করবে। যা শাহবাগ, কাটাবন, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছাবে।

বুধবার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃত্বে একটি শোভাযাত্রা মহাখালীর দিকে রওনা করবে। শোভাযাত্রাটি সাতরাস্তা, তিব্বত মোড়, নাবিস্কো, মহাখালী বাস টার্মিনাল প্রদক্ষিণ করবে।

দুই দিনই মহানগরের বাইরেও কর্মসূচি পালন করবে ঢাকা জেলা আওয়ামী লীগ।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আ’লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ শুরু বিকেলে

আপডেট সময় : ০৪:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩