ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ১ মাস

  • আপডেট সময় : ০৯:১৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আরো এক মাস বাড়ানো হয়েছে আয়কর রিটার্ন জমা দেয়ার সময়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হয়েছে।

বুধবার জাতীয় আয়কর দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ কথা জানান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম।

আগের ঘোষণা অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ দিন ছিল আজ ৩০ নভেম্বর।

এর আগে মঙ্গলবার (২৯ নভেম্বর) আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরো এক মাস বাড়াতে অনুরোধ জানিয়ে এনবিআর’কে চিঠি দিয়েছিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। এদিন এফবিসিসিআই সভাপতি মো: জসিম উদ্দিন স্বাক্ষরিত একটি চিঠি এনবিআর-এর চেয়ারম্যান বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, কোভিড-১৯-এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ও চলমান বিশ্ব অর্থনৈতিক সঙ্কটময় পরিস্থিতিতে বর্তমানে শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও সেবাখাত বিরাট চ্যালেঞ্জের মধ্যদিয়ে চলছে। আর্থিক খাতে বিরাজমান পরিস্থিতির কারণে সময়মতো রিটার্ন দাখিল করা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না বিধায় এক মাস সময় বাড়ানো একান্ত প্রয়োজন বলে এফবিসিসিআই মনে করে।

দেশে বর্তমানে ৮২ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন। তবে এখন পর্যন্ত ২২ লাখের মতো রিটার্ন দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

২০১৬ সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বর জাতীয় কর দিবসের পর রিটার্ন জমা না নেয়ার সিদ্ধান্ত হয়। তাই সময় বাড়ানোর পথটি বন্ধ হয়ে যায়। যদিও গত দুই বছর করোনা মহামারীর কারণে এক মাস সময় বৃদ্ধি করা হয়েছিল। এবারও সেই পথে হেঁটেছে এনবিআর।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ১ মাস

আপডেট সময় : ০৯:১৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২