ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আপিলের সময় শেষ, আইন মেনে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী আন্তর্জাতিক আইন ক্ষমতাধরদের স্বার্থ রক্ষার হাতিয়ার: রুবিও সাইবার সুরক্ষা আইনের খসড়া বাকস্বাধীনতার জন্য মারাত্মক হুমকি: অধিকার শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব

ইয়েমেনে জাতিসংঘের ৭ কর্মী আটক

  • আপডেট সময় : ০২:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাতিসংঘের সাত ইয়েমেনি কর্মীকে আটক করেছে হুতি বিদ্রোহীরা।

হুতির এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, তাদের নিয়ন্ত্রণে থাকা দেশটির রাজধানী সানা থেকে শুক্রবার এসব কর্মীকে আটক করা হয়। জাতিসংঘের কর্মীদের লক্ষ্য করে চালানো এটিই সর্বশেষ ধরপাকড়ের ঘটনা।

গত সপ্তাহের শুরুতে জাতিসংঘের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের ২০ কর্মীকে আটক করা হয়। এদের মধ্যে ১৫ জন ছিলেন বিদেশি। আবার চলতি সপ্তাহের শুরুতে তাদের ছেড়ে দেওয়া হয়।

হুতি বিদ্রোহীরা গুপ্তচরবৃত্তির অভিযোগে দীর্ঘদিন ধরে জাতিসংঘ ও ত্রাণ সংস্থার কর্মীদের হয়রানি ও আটক করে আসছে । তবে গাজা যুদ্ধ শুরুর পর থেকে আটকের ঘটনা বেড়েছে।

সানা’র এক নিরাপত্তা সূত্র বলেছে, ‘গতরাত থেকে আজ বিকেল (স্থানীয় সময়) পর্যন্ত জাতিসংঘের সাত কর্মীকে আটক করা হয়েছে। তারা সবাই ইয়েমেনি নাগরিক। তাদের বিরুদ্ধে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।’

এদিকে হুতি বিদ্রোহীদের আরেকটি সূত্র জাতিসংঘ কর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করলেও সংখ্যা জানায়নি।

শুক্রবার জাতিসংঘের মুখপাত্র ফারহান হক নিয়মিত ব্রিফিংয়ে জানান, আগের দিন তাদের দুই কর্মীকে আটক করা হয়েছে। বর্তমানে জাতিসংঘের ৫৫ কর্মী হুতিদের হেফাজতে আছে।

ফারহান হক বলেন, ‘এ ধরনের ঘটনার কারণে হুতি নিয়ন্ত্রিত এলাকায় কাজের পদ্ধতি নিয়ে আমাদের নতুন করে ভাবতে হচ্ছে।’

আন্তর্জাতিকভাবে স্বীকৃত হুতি বিরোধী ইয়েমেন সরকার নতুন এই আটকের নিন্দা জানিয়েছে। তারা একে উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ বলেও বর্ণনা করেছে।

হুতিরা মূলত ইসরাইল ও যুক্তরাষ্ট্র বিরোধী ইরানঘেঁষা ‘প্রতিরোধ জোটের’ অংশ। গাজা যুদ্ধ শুরুর পর থেকে তারা প্রায়ই লোহিত সাগরে জাহাজ ও ইসরাইলি ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে। তারা একে এটি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে বিবেচনা করছে।

হুতিদের লক্ষ্য করে ইসরাইলও একাধিক পাল্টা হামলা চালিয়েছে। আগস্টে এক বড় হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য নিহত হন।

এদিকে জাতিসংঘ সেপ্টেম্বরের মাঝামাঝিতে ইয়েমেনে তাদের মানবিক সহায়তা কার্যক্রম সানা থেকে সরিয়ে অন্তর্বর্তী রাজধানী এডেনে স্থানান্তর করে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইয়েমেনে জাতিসংঘের ৭ কর্মী আটক

আপডেট সময় : ০২:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫