ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ইসলামী ব্যাংকের ৫৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

  • আপডেট সময় : ০৬:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • / 285
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর দেশব্যাপী ৫৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে ৩১ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার একযোগে এজেন্ট আউলেটগুলোর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মোঃ মাহবুব আলম। ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা, সংশ্লিষ্ট জোন ও শাখার প্রধান, আউটলেটের স্বত্বাধিকারী, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির ভাষণে মোঃ মাহবুব উল আলম বলেন, জনগণের ভালোবাসা অর্জনের মাধ্যমে ইসলামী ব্যাংক দেশের জাতীয় আস্থা ও বিশ^াসের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই ব্যাংক দেশের এক তৃতীয়াংশের বেশি রেমিট্যান্স আহরণের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি বলেন, গ্রাহক ও কর্মকর্তাদের মধ্যে সততা ও শরীআহর নীতি অবলম্বন, কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবার ফলেই ইসলামী ব্যাংক শ্রেষ্ঠত্বের এই অবস্থানে পৌঁছেছে। ইসলামী ব্যাংকের মৌলিক এ নীতিমালাগুলোকে যথাযথ ধারণ ও পরিপালন করে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা প্রদান করতে নতুন এই এজেন্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

তিনি বলেন, ইসলামী ব্যাংক বর্তমানে ৩৭৩টি শাখা, ১৬২টি উপশাখা, ২২৭৩টি এজেন্ট আউটলেট, ১৬০০-এর অধিক এটিএম /সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করছে। অতীতের সকল রেকর্ড অতিক্রম করে চলতি বছরে ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে প্রায় ২৩ হাজার কোটি টাকা। ইতোমধ্যে ইসলামী ব্যাংক ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের (ক্রেডিট) মাইলফলক অতিক্রম করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামী ব্যাংকের ৫৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

আপডেট সময় : ০৬:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০