ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান

ঈদুল ফিতর উপলক্ষে ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে খাদ্য ও নগদ অর্থ বিতরণ

  • আপডেট সময় : ০৯:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রতি বছরের ন্যায় এবারও গ্রেটার সিলেট ডেভেলপয়েন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইন ইউকে এর অর্থায়নে মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার মৌলভীবাজার সদর উপজেলার তৈয়বনগর (বাউরঘড়িয়া) সৈয়দ তাহিরুনন্নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

জিএসসি ইউকে মৌলভীবাজার শাখার চেয়ারপার্সন ডা. ছাদিক আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সদস্য ও এস এম উমেদ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার আইনজীবী সমিতির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব। এ সময় বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, জেলা জজ আদালতের জিপি এডভোকেট মামুনুর রশিদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুর রহমান।

২ শত পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, ময়দা, দুধ, সেমাই, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও একশ’ পরিবারের মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদুল ফিতর উপলক্ষে ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে খাদ্য ও নগদ অর্থ বিতরণ

আপডেট সময় : ০৯:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫