ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

একাত্তরের পরাজিত শক্তিগুলো উগ্রবাদী তৎপরতায় জড়িত : ডিএমপি কমিশনার

  • আপডেট সময় : ০৮:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, একাত্তরের পরাজিত শক্তিগুলো উগ্রবাদী তৎপরতায় জড়িত।

তিনি বলেন, তারা বাংলাদেশ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়নি। তারা মাঝে মাঝে উগ্রবাদের নামে অপরাধ সংঘটনের চেষ্টা করে। জনগণ ও পুলিশ বাহিনীর তৎপরতার কারণে তারা অপরাধ ঘটতে পারে না।

রোববার ডিএমপি হেডকোয়ার্টারে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় সভাপতির বক্তৃতায় কমিশনার এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘ডিসেম্বর মাসে বিভিন্ন জাতীয় কর্মসূচি বিশেষ করে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে সব রকমের নিরাপত্তার দায়িত্ব আমরা সবাই মিলে যথাযথভাবে পালন করবো। এই দিবস উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হবে।’

সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য রাখেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খ. মহিদ উদ্দিন।

সভায় ডিএমপি ও বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একাত্তরের পরাজিত শক্তিগুলো উগ্রবাদী তৎপরতায় জড়িত : ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০৮:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২