ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

এবারের বাজেট হবে গরিববান্ধব : অর্থমন্ত্রী

  • আপডেট সময় : ০৩:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটেও বরাবরের মতো দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে।

তিনি বলেন, আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট হবে গরিববান্ধব। বিশেষ কোনো চাপ নেই এবার। অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে বাজেটে ধারাবাহিকতা থাকছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় এবার বিপুল আকারে বাড়ছে।

বৃহস্পতিবার বাজেট পেশ করতে জাতীয় সংসদে যাওয়ার আগে সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের বাসভবনের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, আমি নিজে দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় এ বাজেটেও বরাবরের মতো দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে। প্রস্তাবিত বাজেটটি দেয়ার মধ্যমে সরকার ও জনগণ উভয়পক্ষ জিতবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, এ বাজেট দিয়ে এবারো সরকার সফল হবে। এদেশের মানুষকে ঠকাবে না সরকার। কাউকে গরিব করে কিছু অর্জন করতে চায় না সরকার।

তিনি আরো বলেন, আমরা কিন্তু আমাদের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে গেছি। আমি মনে করি, এবারো আমরা সেটাই অর্জন করব। আমরা ঠকব না, আমরা হারব না এবং দেশের মানুষকেও আমরা ঠকাব না, হারাব না।

মুস্তফা কামাল বলেন, আমিও গরিবের সন্তান ছিলাম। একসময় গরিব ছিলাম। আমি জানি, গরিব হওয়াটা কত কষ্টের। সুতরাং আমি কাউকে গরিব করে কিছু অর্জন করতে চাই না। আমরা সবাইকে নিয়ে সবার জন্য বাজেট করেছি। সবার কল্যাণের কথা মাথায় রেখে এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আমি নিজে দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় এ বাজেটেও বরাবরের মতো দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে। প্রস্তাবিত বাজেটটি দেয়ার মধ্যমে সরকার ও জনগণ উভয়পক্ষ জিতবে বলে মনে করেন তিনি।

দেশের অর্থনীতি বর্তমানে সুদৃঢ় অবস্থানে উল্লেখ করে মন্ত্রী সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।

আজ একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে বিকেল ৩টার দিকে দেশের ৫২তম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবারের বাজেট হবে গরিববান্ধব : অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩