সংবাদ শিরোনাম ::
নিউইয়র্কে এসএসসি-এইচএসসি ৯৫/৯৭ ব্যাচের উদ্যোগে থ্যাংকসগিভিং পার্টি
- আপডেট সময় : ১১:৪৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / 541
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হলো এসএসসি-এইচএসসি ৯৫/৯৭ ব্যাচের থ্যাংকসগিভিং পার্টি।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবন্ন রেস্টুরেন্টে আয়োজন করা হয় এ বিশেষ অনুষ্ঠান।

অনুষ্ঠানটি বন্ধুত্বপূর্ণ পরিবেশে উদ্যাপন করা হয়, যেখানে সদস্যরা একত্রিত হয়ে পুরনো দিনের স্মৃতি ভাগাভাগি করেন এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।




























