ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে সোনা পাচারের সময় ৫ কোটির ডিম জব্দ নাবলুসে ইউসুফ (আ.)-এর মাজার ঘিরে ইসরায়েলি বাহিনীর অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে তিন মাসে ভোক্তা অধিদপ্তরের অভিযানে আদায় ৫ কোটি ৩৫ লাখ টাকা হরমুজ প্রণালিতে ইরানের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, কেশমে তীব্র বিস্ফোরণ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানের কঠিন শর্ত মানল বাংলাদেশ যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলায় ঝরল ২৪ প্রাণ গাজীপুরে অস্থিরতা এড়াতে ২৫ পোশাক কারখানা ছুটি ঘোষণা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের গোপন হামলা অব্যাহত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান, মিলবে ২০ বছর

কুমিল্লায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

  • আপডেট সময় : ০৬:১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • / 200
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সাড়াশি অভিযান চালিয়েছে।
আজ দুপুর দেড়টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেজার মেশিন বিরোধী অভিযান চালানো হয়। এসময় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে এবং মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে সাতটি ড্রেজার উপকরণ নষ্ট করা হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স. ম. আজহারুল ইসলাম বাসসকে বলেন, আজ ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মোট সাতটি ড্রেজার উপকরণ বিনষ্ট করা হয়েছে। ড্রেজারগুলোর ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে, এদেরকে বালু বহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলার আওতায় আনা হবে।
তিনি বলেন- ড্রেজারের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

আপডেট সময় : ০৬:১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪