ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

খুলনায় ৮শ’ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প উপস্থাপনের অপেক্ষায়

  • আপডেট সময় : ০২:৫২:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮
  • / 285
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে খুলনা নিউজপ্রিন্ট মিল্স লিমিটেডের পরিত্যক্ত জমিতে সরকার ৮শ’ মেগাওয়াট শক্তিসম্পন্ন বৈদ্যুতিক প্লান্ট স্থাপনের একটি বৃহৎ উদ্যোগ গ্রহণ করেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ বাসসকে বলেন, ‘সরকার দেশের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছে। যার মাধ্যমে ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

তিনি বলেন, প্রস্তাবিত বৈদ্যুতিক প্লান্ট বিদ্যুতের সিস্টেম লস কমাতে সাহায্য করবে এবং গ্রাহকরা তাদের নিকটবর্তী স্থান থেকে আরো বেশি সহজে বিদ্যুৎ পাবেন।

সরকারি সূত্র জানায়, কমিশন ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগের ‘কন্সট্রাকশন অব রুপসা ৮০০ মেগাওয়াট কমবাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট’ শীর্ষক খসড়া প্রকল্পটি পর্যালোচনা করেছে এবং মঙ্গলবার অনুষ্ঠেয় একনেকের বৈঠকে তা উপস্থাপন করা হতে পারে।
তিনি জানান, বিদ্যুৎ বিভাগের আওতাধীন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) ৮ হাজার ৪৯৮.৬৪ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে।

সূত্র জানায়, মোট প্রকল্প ব্যয়ের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) এবং জাপান ফান্ড ফর পোভার্টি রিডাকশন (জেএফপিআর) প্রকল্প সহায়তা হিসেবে ৫ হাজার ৯৮৭.৮৭ কোটি টাকা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫০ কোটি টাকা এবং অবশিষ্ট ২ হাজার ৪৬০.৭৭ কোটি টাকা সরকার বহন করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খুলনায় ৮শ’ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প উপস্থাপনের অপেক্ষায়

আপডেট সময় : ০২:৫২:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮